• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজনৈতিক বিষয় সমাধানের দায়িত্ব নির্বাচন কমিশনের নয় : ইসি আনিছুর

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৫:১৩
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৫:১৩

789875

রাজনৈতিক বিষয় সমাধানের দায়িত্ব নির্বাচন কমিশনের নয় : ইসি আনিছুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে নির্বাচন কমিশন কাজ করছে। বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কি হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানেন। এজন্য সিদ্ধান্ত তাদের, আমাদের কিছু করার নেই।’

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ৪৪টি রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি।’

মো. আনিছুর রহমান বলেন, ‘সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com