• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমাদেরকে আস্থায় নিচ্ছে না বিএনপি : সিইসি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ২:৩০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ২:৩০

97485

আমাদেরকে আস্থায় নিচ্ছে না বিএনপি : সিইসি

নিউজ ডেস্ক
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, সবশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে আমরা আসতে বলেছিলাম। চায়ের দাওয়াত দিয়েছি, বলেছিলাম আসেন কথা বলি। কিন্তু তারা আসনেনি। বিএনপি আমাদেরকে আস্থায় নিচ্ছে না। আমাদেরকে মানেই না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

নির্বাচন কমিশনার বলেন, উনারা (বিএনপি) আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না। আমরা তো আর তাদেরকে জোর করে আনতে পারব না। আমাদের যতটুকু কর্তব্য এরমধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরাই সমাধান করবেন। কীভাবে সমাধান করবেন, সেটা তাদের বিষয়। তাদের মাঝে আমরা ঢুকব না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এখনো কোনো কিছু বলতে পারছি না। তাদের সঙ্গে বসব কি বসব না তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেব। দ্বাদশ সংসদ নির্বাচনে কী কী পদক্ষেপ নিয়েছি তখন তাদের জানানোর প্রয়োজন হবে। আর প্রার্থী ভোটের দিন যেকোনো কেন্দ্রেই যেতে পারবেন। এতে কোনো বাধা নেই। তবে নিরাপত্তার খাতিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে যাওয়া উত্তম। এতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com