• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষ করে দুপুরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ২:৪১
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ২:৪১

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে) ব্রাসেলস জাভেন্তেম বিমানবন্দর ত্যাগ করে।

বিমানটি শুক্রবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩’ এ যোগ দেন।

ব্রাসেলসে অবস্থানকালে শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইসি প্রেসিডেন্ট এবং ইআইবি প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রায় ৪৭৭ মিলিয়ন ইউরো প্রদানের জন্য বেশ কয়েকটি ঋণ ও অনুদান চুক্তি সই প্রত্যক্ষ করেন, যার মধ্যে রয়েছে- নবায়নযোগ্য (সবুজ) জ্বালানি খাতের জন্য ৪০৭ মিলিয়ন ইউরো এবং সামাজিক খাতের জন্য ৭০ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী প্লেনারি সেশনে যোগ দেন এবং বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া কমিউনিটি সংবর্ধনায় অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম