• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আশঙ্কাপূর্ণ’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৪:৪৪
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৪:৪৪

আশঙ্কাপূর্ণ’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক
পুরো দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শনিবারের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বেশ টানটান উত্তেজনা বিরাজ করছে সব মহলেই। এই কর্মসূচি কেন্দ্রিক বিভিন্ন ইস্যু নিয়ে গেল কদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তারা জানিয়েছেন দুই দলই তাদের পছন্দের ভেন্যুতে সমাবেশ করতে পারবে।

অন্যদিকে শনিবার অনুমতি ব্যতিরেকেই শাপলা চত্ত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। সব কিছু মিলিয়েই পরিস্থিতি বেশ আশঙ্কাপূর্ণ। যা আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে জানানো হয়েছিল। তাই এমতাবস্থায় শুক্রবার (২৭ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর প্রবেশমুখ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপির শনিবারের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার অন্যতম প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চলমান রয়েছে পুলিশের বিশেষ তল্লাশি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও অংশ নিয়েছে এই কার্যক্রমে।

শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। এছাড়া সাভারের বিরুলিয়া ও আশুলিয়া বাজার এলাকাতেও বসানো হয়েছে চেকপোস্ট।

একই চিত্র যাত্রাবাড়ী, পোস্তগোলা, মহাখালীতেও। এই পয়েন্টগুলোতে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, আনসার। এছাড়া, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে।

জিজ্ঞাসা করলে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য ও অফিসার নাম প্রকাশ না করার শর্তে ব্রেকিংনিউজকে বলেন, ‘স্যারদের নির্দেশ আছে। কোনো বেআইনি লোকসমাগম, অস্ত্রধারী অথবা সন্দেহজনক লোককে দেখার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে।’

এছাড়া, সারা রাজধানীজুড়ে রোবাস্ট পেট্রোল শুরু করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার দুপুরে দেখা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে র‌্যাব-২-এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

একই রকমভাবে র‍্যাব-১০ এর আওতাধীন এলাকা পোস্তগোলা, যাত্রাবাড়ী, ধলপুর, ওয়ারি, টিকাটুলিতে পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ছাড়াও অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com