• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৮:২৬
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৮:২৬

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।

বুধবার ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে যুবলীগের রাজনীতি থেকে বিদায় নেন বাবলু মিয়া। ৫০ বছর বয়সি বাবলু ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।

দুই দশকের বেশি সময় ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে তিনি এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলু মিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com