• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

অভিনব কৌশল অবলম্বন করে ঢাকায় গেলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা!

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৪:২৯
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৪:২৯

অভিনব কৌশল অবলম্বন করে ঢাকায় গেলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা!

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী ঢাকার নয়াপল্টনে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে যোগ দিতে ৩-৪ দিন আগে থেকেই ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন সিলেট বিভাগের ১০ হাজারের অধিক নেতাকার্মী।

এদিকে, ঢাকার সমাবেশে বাধাহীনভাবে অংশ নিতে অভিনব এক কৌশল অবলম্বন করেছেন সিলেটের নেতাকর্মীরা। দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেছেন অনেকেই। তাদের কেউ ব্যবসার কাজে, কেউ পাসপোর্ট হাতে নিয়ে আবার কেউ ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন হাতে নিয়ে ঢাকায় রওনা করেছেন। আবার কেউ প্রাইভেট গাড়িতে নৌকার স্টিকার লাগিয়েও ঢাকায় গিয়েছেন।

জানা যায়, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ঢাকামুখী প্রতিটি বাসের সবগুলো সিটের টিকিট কাটা হয়। এই কয়েক দিন বাসের টিকিট বিক্রি স্বাভাবিক দিনের চাইতে বেশি ছিল এবং প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে সিলেট থেকে ট্রেন, মাইক্রোবাসে ও বিমানে টিকিট কেটে অনেক নেতাকর্মী ঢাকায় যান। কেউ কেউ বাধা এড়াতে বিমান ও বাসের টিকিট চড়ামূল্যে কেটেছেন।

সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা নিয়মিত ঢাকায় অবস্থানরতদের সাথে যোগাযোগ করছেন খোঁজখবর নিচ্ছেন।

শনিবারের সমাবেশের ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতি সভা করে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com