• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:২৭
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:২৭

 

নিউজ ডেস্ক
রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তারা বলেন, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে আজ বেলা ২টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। ওদিকে অনুমতি না মিললেও আরামবাগে জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম