• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হ র তা লে র সমর্থনে সিলেটের বিভিন্ন জায়গায় প্রচার মিছিল

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৪:৪৪
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৪:৪৪

হ র তা লে র সমর্থনে সিলেটের বিভিন্ন জায়গায় প্রচার মিছিল

নিউজ ডেস্ক

আগামীকাল রোববার দেশব্যাপী হরতালের সমর্থনে সিলেটে মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর বন্দর বাজার এলাকায় এবং দক্ষিণ সুরমায় পৃথক দুটি মিছিল অনুষ্টিত হয়।

নগরীর করিম উল্লাহ মার্কেট এর সামনে থেকে রাত ৮টায় একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সিটি পয়েন্টে এক পথসভা অনুষ্টিত হয়।

এসময় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারন সম্পাদক ফজলে রাব্বী আফসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি তোফায়েল আহমদ প্রমুখ। পথসভায় নেতারা আগামীকালের হরতাল সফল করতে সিলেটের মানুষদের প্রতি আহবান জানান।

এছাড়া হরতালের সমর্থনে সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল নিয়ে দলের বেশ কিছু নেতাকর্মী প্রচারমিছিল করেন। জকিগঞ্জের কালিগঞ্জ বাজারেও হরতালের সমর্থনে শনিবার রাতে মিছিল অনুষ্টিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম নেতৃত্ব দেন।