• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আ’লীগ

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:২৪
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:২৪

 

নিউজ ডেস্ক
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শতাধিক নেতাকর্মীকে কার্যালয়ে সামনে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগর দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক ও সেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা অবস্থান করেছেন। এই তিন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগরে নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে ‘যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক পেটায় সে হাত ভেঙে দাও, অবৈধ হরতাল মানি না, মানবো না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে’।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির, প্রচার সম্পাদক সাইফুন নবীন সাগর, সদস্য শহিদুল ইসলাম মিলন, মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক উপস্থিত ছিলেন।

অন্যদিকে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এসময় কৃষক লীগের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি, সহ সভাপতি তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা প্রমুখ।

এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সতর্ক অবস্থান রয়েছে নেতাকর্মীরা। এসময় সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ার হোসেন বিপুলসহ শতাধিক নেতাকে সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম