• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইশরাককে না পেয়ে ছোটভাই ইশফাককে নিয়ে গেছে ডিবি পুলিশ

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:৩৪
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:৩৪

ইশরাককে না পেয়ে ছোটভাই ইশফাককে নিয়ে গেছে ডিবি পুলিশ

নিউজ ডেস্ক

বিএনপি’র সিনিয়র নেতাদের আটকের জন্য বাসায় বাসায় চলছে পুলিশের অভিযান। আজ রবিবার বেলায় ১১টা থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটকের জন্য গুলশান ১-এর ২৮ নং রোডের ১২২ নং বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ ইশরাকের বাসায় ঢুকে প্রতিটি রুমে তল্লাশি চালায়। এসময় তাকে না পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় তার ছোট ভাই, প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার কণিষ্ঠ পুত্র ইশফাক হোসেন এবং গাড়ির ড্রাইভার রাজিবকে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফ হোসেন।