• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মগবাজারে পিকেটিং

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:৩৯
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:৩৯

9888589 7

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মগবাজারে পিকেটিং

নিউজ ডেস্ক

বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত বিক্ষোভ ও পিকেটিং করেন তারা।

9789 1

এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মগবাজার মোড় এবং রেললাইনে টায়ারে অগ্নিসংযোগ করে। পরে তারা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com