• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে হরতালের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৯:০৩
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৯:০৩

রাজধানীতে হরতালের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

নিউজ ডেস্ক
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। রোববার দুপুরে রামপুরা ব্রিজ থেকে মিছিল শুরু করে দলটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, ‘সারাদেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা শোডাউন দিচ্ছে, আমরা এই পরিবেশের মাঝেও জীবন বাজি রেখে রাজপথে নেমেছি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

শেখ হাসিনার উদ্দেশে নুর বলেন, ‘আপনি যদি শান্তি চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। ছাত্রলীগ,যুবলীগ, পুলিশ দিয়ে এই জনগণ কে ঠেকাতে পারবেন না।’

নুর বলেন, ‘আপনারা এই শান্তিপূর্ণ হরতালে রাজপথে নামুন, মনে রাখতে এই লড়াই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে লড়াই। আমরা যদি হেরে যাই তাহলে বাংলাদেশ ভারতে একটি অঙ্গরাজ্যে পরিণত হবে। তাই আপনাদের বলবো পরবর্তীতে যেকোন কর্মসূচীতে আপনারা অংশগ্রহণ করুন।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করছে। আজকে বাস ট্রাকসহ পাবলিক যানবাহন চালানো বন্ধ রেখেছে শ্রমিক সমাজ। আমরাও শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজপথ আছি। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত সকল রাজনীতিকের মুক্তি দিতে হবে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com