• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশি অভিযানের অভিযোগ

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৩:১৭
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৩:১৭

বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশি অভিযানের অভিযোগ

নিউজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সোমবার রাত সাড়ে ১২ টায় এ অভিযান চালানো হয়। ওই সময় আমিনুল হক বাসায় ছিলেন না। তিনি জানান, সোমবার রাত সাড়ে ১২টায় আবার তাঁর বাসায় পুলিশ অভিযান চালায়।

এর আগে গত ২৬ অক্টোবর আমিনুল হক জানান, বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় তাঁর বাসায় পুলিশ অভিযান চালায়। অভিযান শুরুর আগে বাসার আশপাশে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যেন সিসি ক্যামেরায় সেই ফুটেজ ধারণ করা না যায়।

তিনি জানান, তাদের সাততলা ভবনের মূল গেটে তালা খুলতে লোক নিয়ে আসে পুলিশ। পরে ভেতরে ঢুকে প্রত্যেক ভাড়াটিয়ার বাসাসহ আশপাশের কয়েকটি ভবনেও তল্লাশি করে তারা। সাত-আটটি গাড়িতে করে সাদা পোশাকে ও পোশাক পরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে এ অভিযান চালায়। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি নিরাপদ স্থানে আছেন এবং প্রায় দেড় ঘণ্টা এ অভিযান চলে বলে জানান আমিনুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com