• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

হরতাল সরকারের প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ : সাইফুল হক

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৪:৩৩
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৪:৩৩

48B96EEA E474 4D0E 9E9C BE3774A11FD8

হরতাল সরকারের প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ : সাইফুল হক

নিউজ ডেস্ক

দেশব্যাপী বিরোধী দলসমূহ আহুত সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল হয়েছে দাবি করে এজন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই হরতাল সরকার ও সরকারি দলের প্রতি দেশের মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, সরকার ও সরকারি দলের পরিকল্পিত সহিংসতা, শত শত নেতাকর্মী আহত করা, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারসহ ভীতি ও আতংক সৃষ্টির পাঁয়তারার মধ্যে এই হরতাল সরকার ও সরকারি দলের দখলদারিত্ব ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভেরও প্রমাণ।

সাইফুল হক বলেন, শনিবার থেকে সংঘটিত ঘটনাবলীর মধ্য দিয়ে সরকার নির্বাচনকেন্দ্রিক সংকট সমাধানের শান্তিপূর্ণ পথ বাস্তবে বন্ধ করে দিয়েছে; দেশকে তারা সংঘাতের পথেই ঠেলে দিল।

তিনি বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য ও যৌক্তিক আন্দোলন দমনের অজুহাত সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে শনিবার বহুমুখী সন্ত্রাস ও উসকানির ঘটনা ঘটানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত করা হয়েছে।

সরকার ও সরকারি দলকেই এর দায়িত্ব বহন করতে হবে।সরকারি দলের নেতারা বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে তাদের দলের নেতাকর্মীদেরকে যেভাবে সংঘাতের উসকানি দিয়েছে, গতকাল (শনিবার) তাও ধরা পড়ে। তাদের কথিত শান্তি সমাবেশে তাদের আনন্দ উচ্ছ্বাস থেকেও তা বোঝা গেছে।

বিবৃতিতে তিনি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন নিপীড়নের এই পথে সরকার শেষ রক্ষা করতে পারবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। একইসাথে তিনি সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঐক্যবদ্ধ গণআন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com