• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার জুলুমের সব সীমা অতিক্রম করেছে: ইউট্যাব

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৩:৩৮
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৩:৩৮

978758 1

সরকার জুলুমের সব সীমা অতিক্রম করেছে: ইউট্যাব

নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের বাসায় তল্লাশির নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার এক বিবৃতিতে বিএনপিপন্থী এ সংগঠনটি বলেছে, সরকার জুলুমের সব সীমা অতিক্রম করেছে।

ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বিবৃতিতে বলেন, এক দফা দাবিতে শনিবার ঢাকায় আয়োজিত বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা করে তা পণ্ড করে পুলিশ। গুলি, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে যুবদলের একজন নেতা হত্যা করেছে। আহত হয়েছেন অসংখ্য।

বিএনপির ডাকা হরতালের আগের রাতে বিএনপি নেতাদের বাসায় পুলিশ হানা দিয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের আচরণ মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী করত। বর্তমান সরকারও তাদের অনুগত পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে একই রকম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

নেতারা বলেন, দেশের মানুষসহ গোটা বিশ্ব মিডিয়ায় দেখেছে, শনিবার ঢাকায় বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করছিল। কিন্তু পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য আগ বাড়িয়ে হামলা করেছে। সভা-সমাবেশ সাংবিধানিক অধিকার। পুলিশের দায়িত্ব তাতে সহযোগিতা করা। বিরোধীদলের কর্মসূচিতে হামলা-মামলা ও বাধা প্রমাণ করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী একটি দলের হয়ে পক্ষপাতমূলক ও অপেশাদারমূলক আচরণ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com