• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৪:৫১
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৪:৫১

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ নেতৃবৃন্দ গুলিবিদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনের অবরোধের সমর্থনে আজ সোমবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

নগরীর কোর্টপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জিন্দবাজার সিটি সেন্টার এর সামনে গিয়ে প্রতিবাদ সভা করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রজব আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, সালেক আহমদ, রুমেল আহমদ রুশন, সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, আব্দুল আমিন, সাইফুল আলম কোরেশি, আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহেদ আহমদ, লিয়াকত আলী ইমন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, কোম্পানিগন্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, আব্দুস সালাম আজাদ, নুরেস আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমন আহমদ, আব্দুল মুকিত মুকুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com