নিউজ ডেস্ক
মহাসমাবেশে বাধা প্রদান, নিউজ ডেস্ক অবৈধ সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩দিন ব্যাপী অবরোধের ১ম দিনে রাজধানীতে সড়কপথ অবরোধ করছেন ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতাকর্মীরা।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।













