• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীতে বিএনপির একাধিক নেতাকে গ্রেপ্তারের দাবি

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ২:১২

 

নিউজ ডেস্ক
রাজধানী বিভিন্ন এলাকা থেকে সোমবার (৩০ অক্টোবর) রাতে একাধিক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু জানান, সবুজবাগ থানা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, কদমতলী থানাধীন ৫৯নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদকে কদমতলী থানা পুলিশ গতকাল (সোমবার) রাতে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের ব্যক্তিগত সহকারী ফারুক উল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মিন্টু আরও দাবি করেন, লালবাগ থানার ২৩নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক রমজানুল ইসলাম টুটুল ও বংশাল থানাধীন ৩৪নং ওয়ার্ড বিএনপির সিদ্দিক বাজার ইউনিটের সহ সভাপতি মো. নাজিমুদ্দিনকে পুলিশ বিনা ওয়ারেন্ট গ্রেপ্তার করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম