• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলার চরফ্যাশনে দুই যুবদল নেতা গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৮:৩০
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৮:৩০

 

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানা যুবদল নেতা মো. বেলায়েত হোসেন খলিফা (৪০) ও মো. সেলিম হাওলাদার (৩৮) কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এর আগে গতকাল সোমবার সন্ধায় শশীভ‚ষণ থানার ওসি মু. এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্তধীন একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলা নং-০৭/২০২৩ইং। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে তাদেরকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে ওই মামলার বাদী আঃ ছাত্তার বলেন, আমার মামলায় ৩/৪ জন আসামী, বেলায়েত ও সেলিম নামের কাউকে আমি চিনি না এবং তারা আমার মামলার আসামী নয়।
এদিকে পুলিশ তাদেরকে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মাটি, মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা, হামলা ও গ্রেফতার চালিয়ে যুবদল নেতাদের দমানো যাবে না। তিনি যুবদল নেতা বেলায়েত ও সেলিমের মুক্তির দাবী জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম