• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৪৬
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৪৬

বিএনপি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিক, পুলিশ, সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না। তারা চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ডাকা অবরোধ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াত সমগ্র বাংলাদেশে যখন অবরোধ ডেকেছে তখন আমরা এই আশঙ্কাই করেছিলাম যে, ঢাকা শহরে তারা ২৮ তারিখ যে নৈরাজ্য তাণ্ডব চালিয়েছে সেটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশে অবরোধ ডেকেছে। আগুন সন্ত্রাসীদের তারা মাঠে নামিয়েছে। তাদের এই আগুন সন্ত্রাস থেকে স্কুলগামী বাস, বরযাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রীবাহী গাড়ি ও সাধারণ মানুষের গাড়ি কোনোটাই রেহাই পাচ্ছে না।

তিনি বলেন, একজন সাধারণ মানুষের গাড়ি জ্বালিয়ে দেওয়া মানে সেই পরিবারটাকে জ্বালিয়ে দেওয়া, কারণ সেটার ওপর তার পরিবার নির্ভর করে। বিএনপি আসলে রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসীও দুষ্কৃতকারী সংগঠন। দেশের মানুষকে অনুরোধ জানাবো এই দুষ্কৃতকারীদের প্রতিহত করার জন্য। সরকার এই দুষ্কৃতকারীদের প্রতিহত করতে বদ্ধপরিকর। একটু অপেক্ষা করুন, সব দুষ্কৃতকারীকে আইনের কাঠগড়ায় হাজির করা হবে।

এসময় বাংলাদেশ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়াসামিন কাভিরত্নের বিবৃতিকে একপেশে বলে নাকচ করে দেন ড. হাছান মাহমুদ।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে। পুলিশ সদস্য মারা গেছে এবং শতাধিক পুলিশ আহত হয়েছে। ২৫-৩০ জন আনসার আহত হয়েছে, আমাদের দলের নেতাকর্মীরা মারা গেছে, সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে। তাদের বিবৃতিতে একটি শব্দও তো হতাহতদের ওপর আক্রমণের বিরুদ্ধে নাই।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং আরও কারা কারা যে বিবৃতি দেয়, যারা বিবৃতি নিয়ে ব্যবসা করে এবং বিবৃতি বিক্রি করে, তাদের তো এ নিয়ে বিবৃতি দিতে দেখছি না। এসব বিবৃতি আমাদের দেশেই শুধু ছাপায়, আমাদের দেশের গণমাধ্যম এদের মূল্য দেয়। গণমাধ্যমে না ছাপালে তাদের বিবৃতি দেওয়া বন্ধ হয়ে যেতো।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি একপেশে ও পক্ষপাতদুষ্ট সংগঠনে রূপান্তরিত হয়েছে, বহু আগেই তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও উল্লেখ করেন সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিবৃতি দেয়, যারা একজন ব্যক্তিকে রক্ষার জন্য বিবৃতি দেয়, তারাই ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিশ্চুপ থাকে।

এর আগে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে পোমরার একটি কমিউনিটি সেন্টারে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন।

ড. হাছান বলেন, যারা মানুষ ও গাড়ি পোড়ায়, রাঙ্গুনিয়ার বুকে তাদের জায়গা হবে না। রাঙ্গুনিয়ায় তারা যদি নামার চেষ্টা করে, তাহলে এলাকাবাসী তাদের শায়েস্তা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com