• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১২:৫৫
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১২:৫৫

যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মেরিল্যান্ড স্টেট বিএনপির উদ্যোগে আয়োজিত স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লুর, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুর সবুর। এসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করার দাবিতে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বর্তমান আওয়ামী লীগ সরকার নির্যাতনের মাত্রা আরও বাড়িয়েছে। অথচ সমগ্র দেশের মানুষ অবিলম্বে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছেন।

গণতান্ত্রিক বিশ্ব এই দাবিতে সরকারকে বার বার সতর্ক করছে। এরইমধ্যে আমেরিকা বাংলাদেশে অবাধা ও গ্রহণযোগ্য নির্বাচন করা নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা ও কার্যকর করেছে। আমরা অবিলম্বে সরকারকে নির্যাতনের পথ পরিহার করে পদত্যাগের আহ্বান জানাই। অন্যথায় মাশুল দিতে হবে।

নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, অতি শিগগিরই হাসিনার পদত্যাগ না হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। যা থেকে দেশকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। বিএনপির মহাসচিব মার্জিত রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ন্যাক্কারজনক ও অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে কালক্ষেপণ না করে অবিলম্বে তারসহ বেগম খালেদা জিয়া এবং সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের ক্লান্তিলগ্নে এসব নাটক বন্ধ করুন এর পরিণতি ভয়াবহ হবে। গণহারে সারা দেশে গণগ্রেফতার বন্ধ করুন। নিরীহ ব্যক্তি ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনের গ্রেপ্তার নিন্দা ও মুক্তির দাবি জানাই।

গিয়াস আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনে কোনোমতেই বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় তার প্রমাণ বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও মহাসমাবেশে গুলিবর্ষণ। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সরকারকে গণতন্ত্রের পথে হাটার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com