• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির অবরোধ সফলে প্রিন্সের নেতৃত্বে মিছিল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১:০৫
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১:০৫

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফলে ময়মনসিংহে মিছিল করেছে দলটি।

দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে মহানগরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মিছিলে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা রতন আকন্দ, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ নুর আলম সিদ্দিকী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাইমুর আরেফিন পাপনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন সড়ক ও রেলপথ কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন বলে প্রিন্স জানিয়েছেন।

এর আগে ময়মনসিংহ পাটগুদাম এলাকায় পথসভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনসাধারণ এবং পরিবহন মালিক, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সবার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে এবং এই সরকারের পতন ত্বরান্বিত করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা করা হবে।

প্রিন্স ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বিভিন্ন উপজেলায় মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, হামলা-মামলা, গ্রেপ্তার করে চলমান আন্দোলন দমন করা যাবে না। এ সময় জনগণের প্রতি আগামী ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করারও আহ্বান জানান এই বিএনপি নেতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম