• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধ; দ্বিতীয় দিনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪০
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪০

 

নিউজ ডেস্ক
অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।বুধবার নয়া পল্টনে তারাই বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আমাদের এই অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বার্থস্পূর্তভাবে পালন করছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের এই আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন হচ্ছে এই ভোট চোর ভোট ডাকাতদের বিরুদ্ধে। তারা একতরফাভাবে আবার নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।

তিনি আরো বলেন, এই সরকার আমাদের আন্দোলন দমনের জন্য ভয়ংকর কুট কৌশল গ্রহণ করেছে। তারা কৌশল করে পুলিশ সদস্যকে হত্যা করে। সাংবাদিকদের উপর হামলা করে। পুলিশ হসপিটালে আগুন ধরিয়ে দিয়ে। বিরোধী দলের উপর দোষ চাপাতে চায়। আর এই কারণেই বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে। গতকাল মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল কে গ্রেফতার করেছে। এছাড়াও বিরোধী দলীয় শত শত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাংলাদেশের মানুষ এসব অত্যাচার দমন করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।

এ সময় গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম