• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জে লাঠিসোঁটা হাতে বিএনপি-যুবদলের সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪৯
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪৯

74441

রূপগঞ্জে লাঠিসোঁটা হাতে বিএনপি-যুবদলের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে অবরোধ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় সড়কে অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

বুধবার সকাল ৭টায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এই মিছিল বের করা হয়। পরে সড়কে লাঠিসোঁটায় আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিএনপি ও যুবদলের ওই মিছিল চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল চলছিল। তবে মিছিল দুটি মুখোমুখি না হওয়ায় কোনো সংঘর্ষ ছাড়াই উভয় দল নিরাপদে সরে যায় ৷ বিএনপির নেতা-কর্মীরা পুলিশ আসার আগেই স্থান ত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com