• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ অগ্নিসংযোগ ৩টি যানবাহন ভাংচুর

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৬:০০
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৬:০০

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ অগ্নিসংযোগ ৩টি যানবাহন ভাংচুর

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁ এবং রূপগঞ্জ উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এসময় আড়াইহাজারে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি ভাংচুর করে অবরোধ সৃষ্টি করে তারা।
বুধবার (১ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে মহাসড়কে অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মী সমর্থকরা আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি ভাংচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, টানা অবরোধে দ্বিতীয় দিনের মত আড়াইহাজারে আমরা রাজপথে আছি। এখানে কর্মসূচীর পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় আওয়ামীলীগ ভাংচুর করেছে। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবেনা। এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগজের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি এটা আড়াইহাজার সীমানার বাইরে।
একই দিনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কর্মী ও সমর্থকরা সোনারগাঁয়ের নয়াপুরে ঢাকা – সিলেট এশিয়ান হাইওয়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে ।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মমনিরুজ্জামান এর কর্মীরা রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল লালমাটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় একটি ট্রাক ভাংচুর করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে ফতুল্লা থানা যুবদল ও স্বেচ্ছা সেবক দলের ব্যানারে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি যুব উন্নয়ন এলাকা রাস্তা অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। তারা রাস্তায় ঝুট কাপড় ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com