• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধ সফল করতে মুগদায় মৎস্যজীবী দলের মিছিল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৯:৩১
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৯:৩১

9855589

অবরোধ সফল করতে মুগদায় মৎস্যজীবী দলের মিছিল

নিউজ ডেস্ক
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও বিভিন্ন জোট ও সমমনা দলের ঘোষিত সারা দেশে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ২য় দিনে সারা দেশে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মুগদা বিশ্ব রোডে কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন, ইব্রাহিম চৌধুরী, আবু সাঈদ এম এ জি বাবুল ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কেএম সোহেল রানা, মনজুর রহমান ভূঁইয়া, মহানগর নেতা মো. হারুন ও মনির হোসেনসহ বেশ কিছু নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com