• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএফইউজে সম্মেলন বয়কট ডিইউজের

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৮:২২

8777748

বিএফইউজে সম্মেলন বয়কট ডিইউজের

নিউজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সম্মেলন বয়কট করেছেন একই অংশের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএফইউজে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত বিএফইউজে নেতারা ডিইউজে সাংবাদিকদের অবজ্ঞা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে বিএফইউজে সম্মেলনেও ডিইউজে সাংবাদিকদের তারা অবজ্ঞা করেছেন।

সোহেল হায়দার বলেন, সম্মেলনে সাংবাদিকদের নিয়ে বঙ্গবন্ধুর একটি লেখা ডিইউজের বিশেষ সংকলন সব সদস্যের মাঝে বিতরণকালে বিএফইউজে নেতারা বাধা দেন এবং অবজ্ঞা করেন ডিইউজে নেতাদের। এরপরই ডিইউজে সাংবাদিক নেতাকর্মীরা সম্মেলন বয়কটের ঘোষণা দিয়ে সেখান থেকে বের হয়ে যান এবং সম্মেলনের বাইরে এসে বিএফইউজে সম্মেলন বয়কট করে বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com