• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে বিএনপির মোটরসাইকেল দিয়ে মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১১:১৬

সিলেটে বিএনপির মোটরসাইকেল দিয়ে মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেটে মোটরসাইকেল দিয়ে মিছিল করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এ মিছিল বের করে। এসময় দলের নেতাকর্মীরা নানা রকম দলীয় স্লোগান দিতে দেখা গেছে।

মিছিলটি নগরীর কাজীটুলা থেকে বের হয়ে শাহী ঈদগাহ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।