• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জাতীয় পার্টির

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:২৭
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:২৭

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কে কী বলল, কী সমালোচনা করল এগুলোর ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান, দেশের মানুষ এ জিনিসটা চাইছে।

বিএনপির উদ্দেশে মুজিবুল হক বলেন, বিরোধী দল…মাঠে যে আছে বিএনপিসহ তাদের বলব আপনারাও আল্লাহর ওয়াস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত না করে, টেবিলে এসে আলোচনা করেন। মুজিবুল হক বলেন, বড় দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা, ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করা। ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্যে থেকে নিরপেক্ষ নির্বাচনের পথ বের করা সম্ভব। ওদিকে বিরোধী দলের নেতা রওশন এরশাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আমরা এখন একটি সাংবিধানিক ট্র্যাকে এসেছি যে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। সেই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হতে হবে। অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।

এটা আমরা সবাই চাই। সেটা আমাদের সবার লক্ষ্য। আশা করছি সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার একাদশ সংসদের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com