• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেপ্তার থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ২:২৮
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ২:২৮

 

নিউজ ডেস্ক

অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেপ্তার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশিমতো গ্রেপ্তার করা উচিত নয়। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব গুতেরাঁ। একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম