• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির ভিত্তি তৃণমূলের জনগণের শিকড়ে: মঈন খান

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৮:১৫
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৮:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক

দ্বিতীয় দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেশবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বলেন, ‘যারা ভাবছেন সরকারের প্রশাসন যন্ত্র ব্যবহার করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ও মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করে দেবে, তাদের উদ্দেশে বলতে হয়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূলের জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সবার শীর্ষে এই দুইয়ের ওপরে শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে বিএনপিকে যারা সমন্বয় করে দিকনির্দেশনা দেয় সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ।’

শনিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, গত কয়েকদিনে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন যে, যাকেই যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেখানে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে জনগণের মধ্য থেকে। যতদিন না এ দেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই, মিথ্যা মামলা-হামলা আর গ্রেপ্তার-আটকের মাধ্যমে জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, আমরা চাই জাতিকে এই সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে এবং এ দেশের মানুষ মুক্ত নিশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ শান্তিতে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রয়োগ করুক, যে আদর্শের জন্যে মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে এদেশ স্বাধীন করেছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম