• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার অপরাধজনিত সংশ্লিষ্টতায়: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৫:৪৫
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৫:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজনৈতিক কারণে নয় অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে আইনমন্ত্রীর সঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষাৎ করেন।

আইজিপির সাক্ষাৎ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।’

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তারে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি না প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো…।’

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি। অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম