• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই নির্বাচন কমিশনকে জুতা মারা দরকার’, বললেন নূর

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৩:১৮
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৩:১৮

31FC35A5 47D9 4E51 8181 D6FE1A6295C3

এই নির্বাচন কমিশনকে জুতা মারা দরকার’, বললেন নূর

নিউজ ডেস্ক

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) জুতা মারা দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশের) প্রধান ও ডাকসু ভিপি নুরুল হক নুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

কনক সারোওয়ারের সঙ্গে এক লাইভ টকশোতে ভিপি নুর বলেন, গণ অধিকার, এবি পার্টি ও নাগরিক ঐক্যের মত সক্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য নিবন্ধন দেয়নি বর্তমান নির্বাচন কমিশন। তারা নিবন্ধন দিয়েছে গণভবন থেকে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনের দল সুপ্রিম পার্টি ও বিএনএমকে। আর এই বাটপার (নির্বাচন কমিশন) সঠিক নির্বাচন করবে? জুতা মারা দরকার এই নির্বাচন কমিশনকে।

তিনি বলেন, তারা বলছে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে না। এই চাটুকার দালালের অধীনে কী নির্বাচনে যাবে, তাদের সক্ষমতা আছে? আমি দুঃখিত খুব বাজে ভাবে বলছি এই কারণে যে এরা কতটুকু মেরুদণ্ডহীন আমি জানি। আমি নির্বাচন কমিশনে গেছি তার (প্রধান নির্বাচন কমিশনার) রুমে জোর করে ঢুকে কথা বলেছি। তাকে বলেছি, আপনি জমিদারি ভাববেন না, এটা রাজতন্ত্র না, আপনি জনগণের সেবা দেওয়ার জন্য এখানে আছেন। আপনি আমাদের সঙ্গে কেন দেখা করবেন না, আমাদেরকে কেন নিবন্ধন দেবেন না।

নুর বলেন, এই ইসি গাইবান্ধায় সিসি ক্যামেরা দিয়ে দেখেছে। সেই নির্বাচনে প্রায় শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সুপার, ইউএনও, ওসি সবাই জড়িত। একজনের বিরুদ্ধেও কি তারা ব্যবস্থা নিয়েছে। তুমি একটা আসনের নির্বাচনে কোনো ব্যবস্থা নিতে পারোনি তাহলে তুমি ৩০০ আসনে ঘোড়ার ডিম করবা।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য ছিল একটা হচ্ছে ১৯৯১, ৯৬, ২০০১ এবং ২০০৪ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এর মধ্যে দুইটাতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আর দুইটাতে বিএনপিন ক্ষমতায় এসেছে। সূত্রঃ কালবেলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com