• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরতাল সমর্থনে ফকিরাপুলে ছাত্রদলের মিছিল

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৩:৪৫
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৩:৪৫

24AD0374 8828 405D B6F2 ABEFE4A9116F

হরতাল সমর্থনে ফকিরাপুলে ছাত্রদলের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে ফকিরাপুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিলে আরও নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শ্যামল মালুম।

1AFEA848 FAE8 4015 9BF6 0C5FD6F5C93D

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com