• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা নাইমুল হাসানসহ ৯ জনের বিচার শুরু

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৯:৪৬
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৯:৪৬

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা নাইমুল হাসানসহ ৯ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলের এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রবিবার ১৯ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন।

এ মামলার সম্পূরক চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

এর আগে বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১৯ জনকে সাক্ষী করা হয়।

এরপর ২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।