• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে কে আসবে, কে আসবে না; এটা আমাদের দায়িত্ব না

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৩:৫২
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৩:৫২

45B99DEA 5B97 4916 BEEF 1FB18562F597

নির্বাচনে কে আসবে, কে আসবে না; এটা আমাদের দায়িত্ব না

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দায়িত্ব না। সংবিধানের বাধ্যকতা রয়েছে, সেজন্য আমরা তফসিল দিয়েছি। আমাদের কমিশনে ৪৪টি দল নিবন্ধিত রয়েছে, আমরা সবাইকে নির্বাচন করতে আহ্বান করেছি। এই মুহূর্তে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচনে কত ভোট পড়লো, ভোটার উপস্থিতি কেমন, এটা আমাদের দেখার বিষয় নয়, সংবিধান রক্ষায় সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউজে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এছাড়া, কোনো সংসদ সদস্য আচরণবিধি ভঙ্গ করলে কমিশন প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ম. শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com