• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৭ই জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হবে না: সুব্রত চৌধুরী

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:২৮
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:২৮

9888589

৭ই জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হবে না: সুব্রত চৌধুরী

নিউজ ডেস্ক
বাংলাদেশের জনগণ ৭ই জানুয়ারি কোন নির্বাচন হতে দিবে না, ৭ই জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হবে না ফ্যাসিস্ট সরকারের পতন হবে বলে মন্তব্য করেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ।

ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণবিরোধী তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সফল করতে আজ বুধবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন- দেশের বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতাসীন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ভিত্তিহীন মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিচ্ছে। এই দখলদার শেখ হাসিনা সরকার অতীত থেকে শিক্ষা গ্রহন করে নাই। বাংলাদেশের জনগণ অভিজ্ঞতার আলোকে জানে কিভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে বিদায় করতে হয়। শেখ হাসিনা সরকারের মতো দেশের জনগণের উপর এতো অত্যাচার পৃথিবীর কোন স্বৈরাচার করেনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের প্রতিটি অত্যাচারের জবাব এদেশের জনগণ কড়ায় গন্ডায় দিবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের।

উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম.এ. কাদের মার্শাল, সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, কবিরুজ্জামান, রিয়াদ হোসেন, ফারুক হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমানম, হারুনুর রশিদ, নাজমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম সরদার, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন জোয়ার্দার, ছাত্র সম্পাদক সারোয়ার হোসেন উৎসব সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com