• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতিসংঘের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৯:৪৮
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৯:৪৮

978596 1

জাতিসংঘের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

নিউজ ডেস্ক

অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী।

সংগঠনটির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ। এই নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অবিলম্বে বাতিল করে, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। পরবর্তীতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা আবদুস সবুর, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা ওয়ালী উল্লাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, যুবনেতা আল মামুন সবুজ।

নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় সদস্য নূর আলম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ গউসুল হোসেন ও আনোয়ার জাহিদ, নিউ ইয়র্ক স্টেট সেচ্ছা সেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফ হোসাইন, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, সেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, উত্তম বনিক, যুবনেতা মনিরুল ইসলাম মনির, আনোয়ার হোসেন টিপু সোহাগ রানা, দিদার চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com