• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্ব্যবহার করলেন শাহজাহান ওমর

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৩:৩১
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৩:৩১

9856 2

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্ব্যবহার করলেন শাহজাহান ওমর

নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে দুর্ব্যবহার করেছেন ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তিনি নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে কেন নির্বাচন ভবনে এসেছেন এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব। আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহিতা করতে হবে? আমি এমননিতেই ঘুরতে এসেছি আপনাদের দেখতে এসেছি।’

কয়েকজন সাংবাদিক ফটো তুলতে চাইলেও রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরা থাবাও মারতে যান।

ইসিতে কেন এসেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন।

আপনি আইন ভঙ্গ করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভঙ্গ করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com