• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ডিএমপি

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫

 

নিউজ ডেস্ক
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।

নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।

তিনি আরও বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম