• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ জন আটক

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫১
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫১

985693

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ জন আটক

নিউজ ডেস্ক
সিলেট মহানগরে সড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির অঙ্গসংগঠনের চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে মহানগরের সোবহানীঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

আটকের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজাজলাল উপশহরের গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে।

পরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলেল দুই নেতা মাহবুবুল ও আফসারকে আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com