• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীর মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৯:২৮
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৯:২৮

 

নিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

রাত ৮টা ৫০ মিনিটে তিনি জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

এ ঘটনায় কয়েকজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হতাহতের খবর নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম