• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জোট-মহাজোট প্রশ্নে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ১২:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ১২:১৭

04135EAD 615D 4226 AEDD C7122DF08884

জোট-মহাজোট প্রশ্নে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা

নিউজ ডেস্ক

বিরোধীদের বর্জনের মুখে অনুষ্ঠেয় অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে বিপাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোট-মহাজোট প্রশ্নে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। ১৫ বছর ধরে শাসনক্ষমতায় থাকা দলটি ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণায় নাখোশ তাদের পুরনো মিত্ররা। ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভোটের মাঠে ‘প্রতিদ্বন্দ্বিতা’ দৃশ্যমান করতে নিজ উদ্যোগে ‘ডামি’ প্রার্থী রাখার নির্দেশনা দেয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। তাছাড়া ভোটারের উপস্থিত নিয়ে সংশয়ে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষই।

সবমিলে উভয় সংকটে মহাজোটের শীর্ষ নেতৃত্ব। একাধিক নেতার ভাষ্য, আসন ভাগাভাগি নিয়ে কেবল জোট বা মহাজোট নয়, কথিত কিংস পার্টিগুলোও গণভবনের দিকে তাকিয়ে রয়েছে। বিরোধী দলহীন নির্বাচনে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেলেই এমপি হওয়া নিশ্চিত- এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে! এ জন্য মাঠে নয়, শাসক দলের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন শরিকরা। একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নিয়েও চলছে ইঁদুর বিড়াল খেলা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করেই তাদের প্রতীক লাঙ্গল নিয়ে মাঠে নামতে চায় এমন আলোচনা আছে। কিন্তু বিষয়টি দলের নেতারা সরাসরি স্বীকার করছেন না।

জাপা ৫০টি আসনে দরকষাকষি করছে জানিয়ে দায়িত্বশীল একটি সূত্র জানায়, শেষপর্যন্ত তারা কতোটি আসনে পুরোপুরি ছাড় পাবে তা এখনো অনিশ্চিত।
জাপার দুটি প্রস্তাব রয়েছে জানিয়ে ওই সূত্র দাবি করে, তারা ২৯টি আসনে একক প্রার্থী অর্থাৎ জয়ের নিশ্চয়তা চায়। ধারণাটি এমন ওই ২৯ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি তথা মহাজোটের একক প্রার্থী হবে। সেখানে অবশ্যই নৌকার প্রার্থী থাকতে পারবে না। বাকি ২১টি আসন হবে উন্মুক্ত! যেখানে নৌকা, লাঙ্গল মহাজোটের অন্য শরিক প্রার্থী দিতে পারবে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রস্তাবনার পক্ষে আওয়ামী লীগ বা মহাজোটের সায় মিলেনি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্য শরিকদের দাবি কমপক্ষে ২০টি আসন। কিন্তু এখন পর্যন্ত ৬-৭টি আসনের বেশি আওয়ামী লীগ ছাড়তে রাজি হয়নি। এর মধ্যে ওয়ার্কাস পার্টি ২টি, জাসদ ইনু ২, জাতীয় পার্টি (জেপি) এক এবং তরীকত ফেডারেশন একটি। কিংস পার্টিগুলোর মধ্যে তৃণমূল বিএনপি দলকষাকষি করছে ১৪টি আসনের জন্য। তারা অন্তত ২টি, বড়জোড় ৩টি আসনে ছাড় পেতে পারে জানিয়ে একটি সূত্র দাবি করে, যার মধ্যে সিলেট-৬, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন রয়েছে। ওই দলের মূল নেত্রী অর্থাৎ প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার নাজমূল হুদার মেয়ে অন্তরা হুদা মুন্সীগঞ্জে প্রার্থী হয়েছেন। তিনি এ আসনে ছাড় পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। শেষপর্যন্ত তিনি সফলও হতে পারেন। তাছাড়া বিএনএম একটি, বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে ছাড় পেতে পারে বলে আলোচনা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com