• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সফলে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:০৭

97885 1

অবরোধ সফলে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেল পাড়ি দিয়ে পরীবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

মিছিলের শেষপর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থানরত র‌্যাবের সশস্ত্র সদস্যরা মিছিলের পেছন থেকে ধাওয়া দিলে অবরোধকারীরা দ্রুত মিছিল শেষ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রদলের মনোয়ার হোসেন প্রান্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ছাত্র মিলনায়তন বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,আবু সুফিয়ান, মোল্লা রাসেল, মাহমুদ বিন কবির,রাসেল হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com