• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃষ্টিতে ভিজে রাজধানীতে ছাত্রদলের মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪২
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪২

9785896 2

বৃষ্টিতে ভিজে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বৃষ্টিতে ভিজে যমুনা ফিউচার মার্কেটের সামনের সড়কের বিপরীত থেকে কুড়িল মিয়া বাড়ী পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

মিছিলে আরও উপস্থিত ছিলেন-ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম; ঢাকা জেলা ছাত্রদল উত্তরের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সজিব রায়হান; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন; বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান; পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), তানভীর বারী হামিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দিন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল,সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন,সহ সম্পাদক আসাদুল হক আসাদ, সদস্য ইমন ইকবাল, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান; বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ নাঈম, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান; ইডেন কলেজ ছাত্রীনেত্রী বাবলি আক্তার সিমা; ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব, শহীদুল ইসলাম; তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন; তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মাহমুদ; ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হাসান মিরাজ, ছাত্রনেতা ইসমাইল হোসেন।

এ সময় মিছিলকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com