• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, তাদের পণ্য নেবে না বাংলাদেশ : কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৩

9878889

যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, তাদের পণ্য নেবে না বাংলাদেশ : কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পথে হাঁটছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরও ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে। সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকব।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com