• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৫

 

আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা নির্যাতিত, হামলার শিকার এবং কারাগারে থাকা নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে বিএনপি নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা দেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী।

এ সময় তার সাথে ক্ষেতলাল উপজেলা সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আতাউল খান আব্বাসী, আক্কেলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জামশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, কালাই উপজেলা আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্বাস আলীসহ নেতারা কারাগারে থাকা নেতা সাবেক ছাত্রনেতা মো. শাহিন, আক্কেলপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মায়া, আক্কেলপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুবদল নেতা মজনু মেম্বার, রুকিন্দীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সদস্য পিন্টু, রুকিন্দীপুর ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি কর্মী বাটুল মিয়া, মো. রিপন, মাসুদুর রহমান, জিল্লুর রহমান, গুপিনাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মো. রিপন, ২ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইয়াছিন, গুপিনাথপুর ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিক, সোনামুখি ইউনিয়ন সাদেক সরদার, ১নং ওয়ার্ড রায়কালী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রোস্তম আলী সাখিদার, ৮ নং ওয়ার্ড সভাপতি রায়কালী ইউনিয়ন, রায়কালী ইউনিয়নের কৃষক দলের ফেরদৌস সাবেক সভাপতি মো. ফেরদৌস, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফজলুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়াসহ অত্র এলাকার কারাবন্দী ও আহত নেতাকর্মীদের বাড়ীতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকা পরিবারের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং আহতদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আশ্বস্ত করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম