• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল : তৈমুর

প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ৬:১৭
আপডেট: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ৬:১৭

98885

তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল : তৈমুর

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল ও সরকারবিরোধী একমাত্র মহাজোট। আমি আশা করছি প্রধানমন্ত্রী তার দেয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার পৈতৃক বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তৃণমূল বিএনপির সঙ্গে ইউরোপীয়ান ইউনিয়নের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তৈমুর আলম বলেন, আমরা এত অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি, এতে ইউরোপীয়ান ইয়নিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট আছে। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদের অবগত করেছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতগুলো এমপি মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে এটা ইতিপূর্বে আর কখনও হয়নি।
তৈমুর আলম খন্দকার বলেন, বরাবরের মতো এবারও দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে কখনই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকারবিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট তৃণমূল বিএনপি নামেই হবে। অন্য কোনো দলের নাম হবে না।
নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভ‚মিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। সরকারি দলের এমপি মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে অভিযোগ তুলে প্রশাসনকে নিরপেক্ষ ভ‚মিকা পালনের আহবান জানান তিনি। রাজনৈতিক কারাবন্দিদের জামিন দিলে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধও জানান।
এর আগে নিজের নির্বাচনী এলাকা ও পৈতৃক বাড়ির পাশে জুম্মার নামাজ আদায় করেন তৈমুর আলম খন্দকার। নামাজ শেষে মুসল্লি ও নিকটাত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com