• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে: ১২ দলীয় জোট

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:২৩
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:২৩

985896 16

সরকার জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে: ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক
বাংলাদেশে অতীতেও একতরফা নির্বাচন ও বর্তমানে এক দলীয় শাসন ব্যবস্থা জনগণের অধিকার গুলোকে চরম ভাবে লঙ্ঘিত করছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, এই সরকার গত পনেরো বছরে জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমাদের সংগ্রাম, জনতার সংগ্রাম চলছে চলবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক ছাত্র -যুবক, পেশাজীবী, ব্যবসায়িসহ অগণিত মানুষ গুম করেছে। খুন করেছে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে এই সরকারের বিরুদ্ধে চলছে ভোটাধিকার আদায়ের গণআন্দোলন। এই সরকার সর্বত্র মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বানিয়েছে নিপীড়ন-নির্যাতনের অঙ্গরাজ্য। জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে জনগণের ওপর বাকশাল কায়েম করে দিয়েছে।

রবিবার (ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক গুম-খুন, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্তের দাবীতে এক মানববন্ধনে এসব কথা বলেন। এসময় মানববন্ধন শেষে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলটি বিজয় নগর থেকে প্রেসক্লাব কদমপোয়ারা মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকার ভারতকে খুশি করতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আজ ভারতের দাদা বাবু কাকাবাবুরা তাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে। এবার এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। আওয়ামী লীগ সরকারের পতন ইনশাআল্লাহ বাংলার মাটিতেই হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, বাংলার মজলুম মানুষ আওয়ামী জালিম শাহী সরকারের কাছে গত পনেরোটি বছর ধরে মানবাধিকারের নামে সারি সারি রক্তাক্ত লাশ পেয়েছে। এই সরকার বিনা বিচারে ক্রসফায়ারে হত্যা, বাসায় খুন, কারাগারে খুন, জেল হাজতে মানুষ হত্যা করেছে। তাই এই সরকার মানবতাবাদী নয়, ফ্যাসিবাদী সরকার।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপি মহাসচিব এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ১২ দলীয় জোট সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমীন, আলহাজ্ব সেলিম মাষ্টার।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির এম এ বাশার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ লেবার পার্টি মোঃ আমিনুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হান্নান আহম্মেদ বাবলু, কাজী মোঃ নজরুল, ইসলামী ঐক্যজোটের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, ইলিয়াস রেজা, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, মোঃ মনসুর প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com