• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হাইড্রোজেন পারক্সাইডের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

প্রকাশ: রবিবার, ৫ জুন, ২০২২ ৭:১২
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২ ৭:১২

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে দাহ্য রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বর্তমানে আগুন নেভাতে ২৫টি ইউনিট কাজ করছে।’

আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

উল্লেখ্য, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কয়েকশ জন আহত হয়েছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম